সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
মহেশখালীর বন্ধ এলএনজি টার্মিনাল চালু, দেশে গ্যাসের সরবরাহে নতুন মাত্রা বাংলাদেশের রপ্তানি আয়ে পোশাকশিল্পের অবিচল প্রাধান্য: অর্থনীতির মেরুদণ্ড হিসেবে নতুন মাইলফলক অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ, প্রার্থীদের জন্য দ্বিতীয় সুযোগ মিরপুর চিড়িয়াখানায় ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে উদ্বৃত্ত চিত্রা হরিণ শি জিনপিংয়ের পর চীনের ক্ষমতায় কে বসবেন ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ সামরিক চিকিৎসা সার্ভিসে ৩০ জনের জন্য চাকরির সুযোগ, আবেদন শেষ ২১ নভেম্বর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর গাজীপুরে অসাধারণ মানবিক দৃষ্টান্ত প্রতিদিনের অগ্রগতি: গতকালের চেয়ে উন্নত হওয়ার বাস্তবমুখী পথ যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে হোয়াইট হাউসে নতুন শৃঙ্খলা: স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ পদে নিয়োগ দিলেন ট্রাম্প বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট চড়‑কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা‑অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত আকর্ষণীয় নতুন বাংলা শিরোনাম চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
ad728

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি আহত

প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি আহত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়।

দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল।

সীমান্তের বাসিন্দারা জানান, আজ দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তাঁরা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও তাঁদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন।
স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা প্রথম আলোকে বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

ভারতীয়দের হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেসবাহুল হক। তিনি বলেন, তিনিসহ মোট তিনজন আহত হয়েছেন। অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মো. রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মো. ফারুক হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর