সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ইরানের ড্রোন হামলায় কুয়েতে ইতালির দুই নাগরিক নিহত কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২ বগুড়ায় লেখক মঈদুল হাসানের জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আরও এক ঊর্ধ্বতন সেনা নিহত আকর্ষণীয় নতুন বাংলা শিরোনাম সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালিতে কর্মরত বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু চুরির জন্য গণপতি পরিবারের সবাইকে হত্যা—অভিযোগপত্রের এমনটা মানতে নারাজ বাদী বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূল্য দিচ্ছে তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে প্রাণহানি, ৩১ জনের মৃত্যু ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের প্রচেষ্টা, সাউন্ড গ্রেনেডে পুলিশ হস্তক্ষেপ এসএসসি-এইচএসসি-স্নাতক পাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ৩০ নভেম্বর থেকে আমার সবুজ পাসপোর্টটাই থাক বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নেপালকে ১৬০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি: ভারতের নতুন কূটনৈতিক কৌশল
ad728

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল

প্রিন্ট
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদল
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ (গোপন ছাত্ররাজনীতি) নিষিদ্ধের দাবি তুলেছে ছাত্রদল। তারা বলছে, বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। তারপরও কোনো ছাত্রসংগঠন এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে মনে করা হবে, তারা একাত্তরের মতো আবারও বড় কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজ শনিবার বিকেলে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক কর্মসূচিতে মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কথা বলেন নেতারা। ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার, সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে’ এই কর্মসূচি করেছে ছাত্রদল।

মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘আজকের এই কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর