সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
জুলাই গণ‑অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ মহেশখালীর বন্ধ এলএনজি টার্মিনাল চালু, দেশে গ্যাসের সরবরাহে নতুন মাত্রা বাংলাদেশের রপ্তানি আয়ে পোশাকশিল্পের অবিচল প্রাধান্য: অর্থনীতির মেরুদণ্ড হিসেবে নতুন মাইলফলক অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ, প্রার্থীদের জন্য দ্বিতীয় সুযোগ মিরপুর চিড়িয়াখানায় ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে উদ্বৃত্ত চিত্রা হরিণ শি জিনপিংয়ের পর চীনের ক্ষমতায় কে বসবেন ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ সামরিক চিকিৎসা সার্ভিসে ৩০ জনের জন্য চাকরির সুযোগ, আবেদন শেষ ২১ নভেম্বর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর গাজীপুরে অসাধারণ মানবিক দৃষ্টান্ত প্রতিদিনের অগ্রগতি: গতকালের চেয়ে উন্নত হওয়ার বাস্তবমুখী পথ যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে হোয়াইট হাউসে নতুন শৃঙ্খলা: স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ পদে নিয়োগ দিলেন ট্রাম্প বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট চড়‑কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা‑অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত আকর্ষণীয় নতুন বাংলা শিরোনাম
ad728

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

প্রিন্ট
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
রোববার (২৯ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্স সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে। এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।


অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্তকে আমরা সুবিবেচনাপ্রসূত মনে করি না। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।


আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।


এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলেও জানায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর