সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ মহেশখালীর বন্ধ এলএনজি টার্মিনাল চালু, দেশে গ্যাসের সরবরাহে নতুন মাত্রা বাংলাদেশের রপ্তানি আয়ে পোশাকশিল্পের অবিচল প্রাধান্য: অর্থনীতির মেরুদণ্ড হিসেবে নতুন মাইলফলক অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ, প্রার্থীদের জন্য দ্বিতীয় সুযোগ মিরপুর চিড়িয়াখানায় ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে উদ্বৃত্ত চিত্রা হরিণ শি জিনপিংয়ের পর চীনের ক্ষমতায় কে বসবেন ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ সামরিক চিকিৎসা সার্ভিসে ৩০ জনের জন্য চাকরির সুযোগ, আবেদন শেষ ২১ নভেম্বর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর গাজীপুরে অসাধারণ মানবিক দৃষ্টান্ত প্রতিদিনের অগ্রগতি: গতকালের চেয়ে উন্নত হওয়ার বাস্তবমুখী পথ যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে হোয়াইট হাউসে নতুন শৃঙ্খলা: স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ পদে নিয়োগ দিলেন ট্রাম্প বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট চড়‑কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা‑অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত আকর্ষণীয় নতুন বাংলা শিরোনাম চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ
ad728

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

প্রিন্ট
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্য বিসিসিআইয়ের এমন কঠোরতায় প্রধান নির্বাচক অজিত আগারকার কোনো সমস্যা দেখেন না, ‘আমি মনে করি, আমরা যদি (নির্দেশনা নিয়ে) অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। প্রতিটি দলেরই কিছু নিয়মকানুন আছে। আমরা কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যেমন আপনি একটি দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে আরও ঐক্যবদ্ধ থাকা যায়। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়।’

আগারকার মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কিছু নিয়মের প্রয়োজন আছে, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আপনাকে নিয়মগুলো মানতে হবে। আবার এটাও দেখতে হবে, খেলোয়াড়রা সবাই পরিণত। তাঁরা নিজেদের যোগ্যতার কারণেই মহাতারকা। কিন্তু দিন শেষে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনি সহজাতভাবে অনুসরণ করেন। যেমন প্রতিটি দল করে।’

আগারকার আরও জানান, ১০ নির্দেশনার বেশির ভাগই আগে থেকেই ছিল। সংবাদমাধ্যমগুলো নতুন করে প্রচার করায় এত দিন পর আলোচনায় এসেছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর